Waqiahfood.com
ঝাল এবং ঘ্রাণ দুইটার জন্য বোম্বাই মরিচ খুবই বিখ্যাত। স্বাদে প্রচণ্ড ঝাল হলে ও বোম্বাই মরিচের রয়েছে অনেক পুষ্টিগুণ । এতে রয়েছে ক্যাপসাইসিন, অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন , আছে ভিটামিন “এ” এবং ভিটামিন “সি”। আরও আছে প্রচুর পরিমানে আয়রন।
বোম্বাই মরিচের উপকারিতাঃ
বোম্বাই মরিচ পরিপাকতন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া সরিয়ে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে ও বিপাকক্রিয়ায় সাহায্য করে।
মরিচ ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, রাইবোফ্ল্যাভিন ইত্যাদির ভালো উৎস।
মানুষের বুদ্ধির বিকাশে, লোহিত কণিকার গঠনে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, হৃদরোগের ঝুঁকি প্রতিরোধে, সর্দি ও পেট ব্যথা উপশমে, চোখের জ্যোতি বাড়াতে মরিচের উপকারিতা অপরিসীম।.
নাগা মরিচ মুখে তেঁতো ভাব দূর করতে এবং মুখে রুচি বাড়াতে দারুন কাজ করে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে, সেক্ষেত্রে নাগা মরিচ খেলে ভালো ফলাফল পাওয়া সম্ভব হয়। কারন নাগা মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বেশী করে নাগা মরিচ যোগ করা জরুরি। কারণ প্রাকৃতিক খাদ্য উপাদান হিসেবে নাগা মরিচে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আয়রন।
0 items
Reviews