Waqiahfood.com
টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার
ঘরে তৈরি ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য মিশ্রণ টক, ঝাল আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশন দিয়ে তৈরি আমাদের এই আমড়ার আচার। প্রতিটি কামড়ে পাবেন দেশি স্বাদের আসল ঘ্রাণ ও মজা।
প্রথমে আমড়া খোসা ছাড়িয়ে ফালি করে কেটে নিন। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখুন।
একটি ব্লেন্ডারে ভিনেগার, মৌরি, মেথি, আজোয়ান ও সরিষা একসঙ্গে ব্লেন্ড করুন। এরপর এতে যোগ করুন আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া।
প্যানে সরিষার তেল গরম করে কালোজিরা, পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে নিন। এরপর প্রস্তুত মসলা ঢেলে নেড়ে দিন এবং মসলামাখা আমড়া যোগ করুন।
মাঝারি আঁচে ৫ মিনিট নাড়ুন। তারপর চিনি দিয়ে আরও রান্না করুন। পানি বের হলে ঢেকে ১৫–২০ মিনিট রান্না করুন, মাঝে মাঝে নেড়ে দিন।
সবশেষে সোডিয়াম বেনজয়েট সামান্য পানিতে মিশিয়ে আচারটিতে মিশিয়ে দিন (দীর্ঘদিন সংরক্ষণের জন্য)। ঠাণ্ডা হলে বয়ামে সংরক্ষণ করুন।
👉 Order Now বাটনে ক্লিক করুন
📞 অর্ডার করতে কল করুন: 01400668666
0 items
Reviews